ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদা জিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া যিনি মিথ্যা মামলায় কারাগারে, সেখান থেকেই তিনি বলেছেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হোন। সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন।’

ঈদের আগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সভার আয়োজন করে চেতনা বাংলাদেশ নামের সংগঠন।

সেলিমা রহমান বলেন, ‘এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। তাই বলি ঈদের আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তা না হলে বাংলাদেশে যে বিশৃঙ্খলা আসবে সেই বিশৃঙ্খলা ঠেকাতে পারবেন না। এর সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাদের উপরেই পড়বে।’

সভায় সভাপতিত্ব করেন চেতনা বাংলাদেশের সভাপতি শামীম রহমান। সভা সঞ্চালন করেন ইসমাইল হোসেন সিরাজী। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদা জিয়ার

আপডেট টাইম : ০৭:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯