ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অফিস সহায়ককে যুগ্মসচিবের দায়িত্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫
  • ৭৩৫ বার

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক মো. আল-আমিনকে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করে তাকে যুগ্মসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে লিখত আদেশও জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

পরে এটি গোচরে আসলে ওই আদেশ সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৭ অক্টোবর মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক শাখা- ২৩ (প্রশিক্ষণ) এ কর্মরত মো. আল-আমিনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে যুগ্ম-সচিব (উন্নয়ন-২) এর দায়িত্ব প্রদান করা হল।

ওই আদেশের নিচে সই রয়েছে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাজিয়া আফরীনের। আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নির্দেশক্রমে জারি করা হয়েছে এই আদেশ।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একজন অফিস সহায়ককে যুগ্ম-সচিবের দায়িত্ব দিয়ে আদেশ জারি হওয়ায় মন্ত্রণালয়ে হৈ চৈ পড়ে যায়।

বিষয়টি উন্নয়ন-২ শাখার যুগ্ম-সচিব সফিউদ্দিন এবং অন্যদের নজরে এলে ভুল সংশোধন করা হয়।

ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত উন্নয়ন-২ শাখায় যুগ্ম-সচিবের দপ্তরের অফিস সহায়ক হিসেবে পদায়নের কথা ছিল আলা-আমিনের। কিন্তু ভুল করে আদেশে তাকে ওই দপ্তরের যুগ্ম-সচিবের’ দায়িত্ব দেওয়ার কথা লেখা হয়। পরে ভুল সংশোধন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম সচিব (প্রশাসন) আমিনুল ইসলাম খান কথা বলতে রাজি হননি।

জানতে চাইলে আল-আমিন বলেন, ভুল করে ওই আদেশ জারি হয়েছিল। বিষয়টি নজরে আসার পর আদেশ সংশোধন করা হয়েছে বলে শুনেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অফিস সহায়ককে যুগ্মসচিবের দায়িত্ব

আপডেট টাইম : ১২:৩৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫