ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপির কেন্দ্রীয় অফিস গুজবের ফ্যাক্টরি: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির কার্যালয়কে গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৭ জুলাই) ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেলুন ও পায়রা উড়িয়ে সংগঠনের রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কার্যালয় গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি। গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে। আমরা জানি কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির মূল পুঁজি অপপ্রচার ও গুজব।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সত্য কথা বললেও দেশের মানুষ এখন বিশ্বাস করে না। কারণ তাদের অবস্থা হয়েছে, গল্পের রাখাল বালকের মতো। গল্পের রাখাল বালক যেমন মিথ্যা কথা বলে অপপ্রচার করত, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা রাখাল বালকের মতোই অপপ্রচার করছেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের যতটা না অবনতি, তার চেয়ে বেশি অপপ্রচার। তার স্বাস্থ্যের অবনতির কথা ডাক্তাররা বলেন না, অথচ তারা বলেন।’

সাম্প্রদায়িক শক্তি নানামুখী চক্রান্ত দেশের ভেতরে ও বাইরে করা হচ্ছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘দেশে এখন গুজব চালানো হচ্ছে। দেশের কিছু মানুষ বিদেশে দেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। দেশে চলা এসব গুজবের পেছনে বিদেশে বসে কথা বলার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটা খতিয়ে দেখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপির কেন্দ্রীয় অফিস গুজবের ফ্যাক্টরি: কাদের

আপডেট টাইম : ০১:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯