ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ল্যাদা রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী খালপাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা ও কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ বিজিবির সিও লে. কর্নেল ফয়সাল হাসান খান।

নিহত দুজন হলেন মো. কামাল (২২) ও মো. হাবিবুর রহমান (২৩)। কামাল রোহিঙ্গা নাগরিক। তার বাবার নাম মো. ইসলাম। উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ব্লক ই, ১১ নম্বর ক্যাম্পের বাসিন্দা ছিলেন কামাল। নিহত হাবিবুর রহমান কোয়াইক্যং উপজেলার মহেশখালিয়াপাড়ার আবু শামার ছেলে।

বিজিবি জানিয়েছে, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবরে ওই স্থানে অভিযানে যায় বিজিবি। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা।

বিজিবিও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও গুলিবিদ্ধ দু’জনকে পাওয়া যায়। গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

আপডেট টাইম : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯