ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭ কলেজ ইস্যুতে আন্দোলন অব্যাহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা আজও বর্জন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাতে সাড়া দেয়নি। তারা সাত কলেজের অধিভুক্তি বাতিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত স্টেটমেন্ট দাবি করেছে।

এদিকে ৭ কলেজ নিয়ে স্থায়ী সমাধান ও বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা নির্বিঘ্নে চালুর দাবিতে দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ ও ভিসিকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

আন্দোলনকারীরা বলেন, আমরা চার দফা দাবিতে আন্দোলনে নামলেও এখন এক দফা দাবি, সাত কলেজের অধিভুক্তি বাতিল। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবো না।

আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া বলেন, আজও শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে। সকল একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে তারা বিক্ষোভ করছে। আমাদের এ আন্দোলনে শিক্ষকদের মৌন সমর্থন রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৭ কলেজ ইস্যুতে আন্দোলন অব্যাহত

আপডেট টাইম : ১২:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯