ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিউজিল্যান্ডে মিলল বিরল সাদা ডলফিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি বিরল প্রজাতির একটি সাদা ডলফিনের দেখা মিলেছে নিউজিল্যান্ডের সমুদ্রপ্রণালীতে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণ দ্বীপাঞ্চলের কুইন চার্লোট প্রণালীতে ডলফিনটির দেখা পাওয়া যায়।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বণ্যপ্রাণী বিষয়ক পর্যটন সংস্থা ই-কো ট্যুরসের আয়োজিত এক সফরে কুইন চার্লোট প্রণালী দিয়ে জাহাজে করে যাওয়ার পথে যাত্রীরা ওই সাদা ডলফিনটিকে দেখতে পান। বেশ কিছু সাধারণ ডলফিনের ঝাঁকের সঙ্গে সেটি সাঁতার কাটছিল।

ই-কো ট্যুরসের সত্বাধিকারী ও জাহাজের ক্যাপ্টেন পল কেটিং জানান, দুই সপ্তাহ আগে তিনি ওই ডলফিনটি দেখতে পান। এটি এখন পর্যন্ত অধরা ছিল। তার মেয়ে ডলফিনটিকে ‘ভূত’ নাম দিয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শ্বেতী রোগগ্রস্ত একটি ডলফিনের ছবি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নিউজিল্যান্ডে মিলল বিরল সাদা ডলফিন

আপডেট টাইম : ১১:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯