ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মিন্নির জবানবন্দি প্রত্যাহার ও চিকিৎসার আবেদন নামঞ্জুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার এবং তার চিকিৎসার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী এ আবেদন নামঞ্জুর করেন।

এর আগে ১৬৪ ধারায় দেওয়া মিন্নির জবানবন্দি প্রত্যাহারের জন্য তাকে আদালতে তলবের আবেদন করেন তার আইনজীবী ও বরগুনা জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুল বারি আসলাম।

এ সময় মিন্নি অসুস্থ বলে তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে পাঠানোর আবেদন করেন তার আইনজীবী। বিচারক দুটি আবেদনই নামঞ্জুর করেন।

গত ১৬ জুলাই পুলিশ লাইনে সারাদিন জেরা করার পর মিন্নিকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মিন্নির জবানবন্দি প্রত্যাহার ও চিকিৎসার আবেদন নামঞ্জুর

আপডেট টাইম : ০১:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯