ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রওশন এরশাদের বাসায় স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। রোববার রাতে রওশন এরশাদের সঙ্গে দেখা করে এরশাদের মৃত্যুতে তিনি গভীর সমবেদনা জানান।

রাত সাড়ে ৭টার দিকে স্পিকার রওশনের গুলশানের বাসায় যান। কাছে পেয়ে রওশনকে বুকে জড়িয়ে নেন তিনি। এরশাদের জন্য মাগফিরাত কামনা করেন।

স্পিকার বলেন, আমি এরশাদের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহপাক মরহুমের পরিবারকে শোক সইবার ক্ষমতা দিন। আমি শোকার্ত পরিবারের সঙ্গে আছি।

রাত পৌনে ৯টার দিকে স্পিকার রওশনের কাছ থেকে বিদায় নেন। এরশাদের জন্য সমবেদনা জানাতে রওশন এরশাদের বাসায় গেলেও রাজনৈতিক কোনো আলাপ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

এ সময় জাতীয় পার্টির সাংসদ ও দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এরশাদের বড় ছেলে রাহগীর আল মাহে এরশাদ উপস্থিত ছিলেন।

এরশা‌দের মৃত্যুর সময় স্পিকার আমেরিকায় ছি‌লেন। মৃত্যুর সংবা‌দে তি‌নি ব্যথিত হ‌য়ে‌ছেন, দোয়া ক‌রেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রওশন এরশাদের বাসায় স্পিকার

আপডেট টাইম : ১২:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯