ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দেশবাসীর প্রতি রওশন এরশাদের কৃতজ্ঞতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হুসাইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানানোর জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।

এক বিবৃতিতে তিনি বলেন, ‌তার মৃত্যুতে আপনারা যে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করেছেন, তার জন্য আমি আপনাদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।

দেশবাসী বিশেষত এরশাদের প্রাণপ্রিয় রংপুরবাসীর আবেগ ও ভালোবাসার সম্মানার্থে এরশাদকে রংপুরের মাটিতে সমাধিস্থ করার বিষয়ে তিনি এবং তার পরিবার সন্মতি প্রকাশ করেছেন জানিয়ে রওশন বলেন, বৃহত্তর রংপুরবাসীর অভূতপূর্ব এ আবেগ ও ভালোবাসায় তিনি এবং তার পরিবার আজীবন কৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকবেন। তিনি এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন।

হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। রংপুরে এরশাদের বাসভবন পল্লী নিবাসের লিচু তলায় গতকাল তার দাফন সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেশবাসীর প্রতি রওশন এরশাদের কৃতজ্ঞতা

আপডেট টাইম : ০১:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯