ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল বুধবার (১৭ জুলাই) সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। দুপুর ১টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ কলেজ ও মাদরাসা থেকে ফল জানতে পারবে। এছাড়া এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে।

বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে সংবাদ সম্মেলন করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফলফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে রেজাল্ট শিটের হার্ড কপি সংগ্রহ করা যাবে। তবে বোর্ড থেকে কোনো হার্ড কপি সরবরাহ করা হবে না।

গত ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে শেষ হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০।

এছাড়া মাদরাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এইচএসসি (বিএম) ১ লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল

আপডেট টাইম : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯