ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এরশাদের শেষ জানাজায় লাখো মানুষের ঢল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ ও শেষ জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজায় ভক্ত-সমর্থক-নেতাকর্মীসহ লাখো মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এর আগে প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন তারা।

মঙ্গলবার রংপুর শহরের ঈদগাহ মাঠে দুপুর আড়াইটার দিকে পল্লী বন্ধু এরশাদের চতুর্থ ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ পল্লী নিবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন এরশাদের ভাই, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। পরে বিকেলে তার মরদেহ ঢাকায় আনা হবে। বাদ আছর সামরিক কবরস্থানে সাবেক এই রাষ্ট্রপতিকে দাফন করা হবে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তার মরদেহ রংপুরের উদ্দেশে নেওয়া হয়। বেলা পৌনে ১২টায় মরদেহ বহনকারী হেলিকপ্টারটি রংপুর ক্যান্টনমেন্টের হেলিপ্যাডে পৌঁছায়।

উল্লেখ্য, জাপা চেয়ারম্যান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন এরশাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এরশাদের শেষ জানাজায় লাখো মানুষের ঢল

আপডেট টাইম : ০৪:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯