ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিইসিসহ হজ প্রতিনিধি দলে ৩ মন্ত্রী, ৩ এমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশিদের হজ ব্যবস্থাপনার কাজে সার্বিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনা প্রদানের জন্য ১০ সদস্য বিশিষ্ট হজ প্রতিনিধি দল গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। ওই দলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ তিনজন প্রতিমন্ত্রী, তিনজন দু্’জন সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মহাপরিচালক (মহাপরিচালক-৩) রয়েছেন।

রোববার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ শাখা) আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রতিনিধি দলের দলনেতা হলেন-ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। অন্যরা হলেন-সিইসি কে এম নূরুল হুদা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমিন মাদানী, সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সদস্য রত্না আহমেদ, ধর্ম সচিব আনিছুর রহমান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ মো. আজিজুর রহমান।

ফ্লাইটপ্রাপ্তি সাপেক্ষে হজ প্রতিনিধি দলটি আগামী ৪ আগস্ট হজে যাবেন এবং ১৮ আগস্ট (সর্বোচ্চ ১৫ দিন) দেশে ফিরে আসবেন। তবে ধর্ম প্রতিমন্ত্রী ও সচিব প্রশাসনিক ও ব্যবস্থাপনাজনিত কারণে ২০ দিন অবস্থান করবেন।

হজ প্রতিনিধি দলের সদস্যরা তাদের সঙ্গে স্বামী-স্ত্রী ও সন্তানসহ সর্বোচ্চ তিনজনকে ভ্রমণসঙ্গী হিসেবে হজে নিতে পারবেন। সফরসঙ্গীদের বিমান টিকিট নিজ উদ্যোগে গ্রহণ করতে হবে।

এছাড়া মক্কা-মদিনার আবাসন ও যাতায়াত এবং মিনা-আরাফায় তাবুভাড়া বাবদ প্রতিজনকে এক লাখ টাকা করে প্রদান করতে হবে। কোরবানি বাবদ ৪৯০ সৌদি রিয়াল পৃথকভাবে সঙ্গে নিতে হবে। এদিকে এবারই প্রথমবারের মতো সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের হজপালন বিষয়ে ধর্মীয় পরামর্শ ও দিক-নির্দেশনা দেওয়ার জন্য ৫৫ সদস্য বিশিষ্ট উলামা-মাশায়েখদের একটি দল গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়।

আলেমদের এই দল ছাড়াও বাংলাদেশি হজযাত্রীদের জেদ্দা, মক্কা ও মদিনায় সহায়তা করতে সরকার বেশ কয়েকটি টিম গঠন করে সৌদি আরব প্রেরণ করেছে। দলগুলো হলো- হজ চিকিৎসক দল, হজ প্রশাসনিক দল, হজ কারিগরি দল ও হজ চিকিৎসক দলের সহায়ক দল।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী হজপালনের জন্য সৌদি আরব যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিইসিসহ হজ প্রতিনিধি দলে ৩ মন্ত্রী, ৩ এমপি

আপডেট টাইম : ০৩:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯