ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায় জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত করতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ ১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ডাকলে চোখ খুলে তাকাচ্ছেন তিনি, সাড়াও দিচ্ছেন কিছুটা। নড়াচড়াও করতে পারছেন এরশাদ। তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অন্য দিনের চেয়ে (মঙ্গলবার) এইচ এম এরশাদকে অনেকটা সুস্থ মনে হলো। তাকে যে ঘুমের ওষুধ দেওয়া হয় সেটার মাত্রা কমিয়ে দেওয়া হয়েছে। মাথা নাড়াচড়া করছিলেন। আমি সামনে গেলে চিকিৎসকরা তাকে ডাকলেন, তিনি চোখ মেলে আমার দিকে তাকালেন। এখন ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন।’

জি এম কাদের বলেন, এরশাদের ফুসফুসের সমস্যা কমে এসেছে। গত শুক্রবার থেকে এরশাদের ডায়ালাইসিস চলছিল, মঙ্গলবার তা বন্ধ করে স্বাভাবিকভাবে কিডনির কার্যকারিতা পরীক্ষার করেছেন চিকিৎসকরা। তবে তাতে ভালো ফলাফল পাওয়া যায়নি। তার প্রধান অঙ্গ-প্রত্যঙ্গগুলো এখনো ঠিকমতো কাজ করছে না। তার কিডনির পাশাপাশি লিভার ফাংশনও ভালোভাবে কাজ করছে না। রক্তে বিলিরুবিনের মাত্রাও অনেক বেশি। হজম স্বাভাবিক প্রক্রিয়ায় নেই, মোটামুটি অচল। স্যালাইনে কাজ চলছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নতুন করে কোনো সংক্রমণ না হলে এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাবে বলে চিকিৎসকরা আশা করছেন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে অবস্থার নতুন করে কোনো অবনতি হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অসুস্থ হয়ে পড়েন নব্বই বছর বয়সী এরশাদ। পরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে (রক্তের ক্যান্সার) আক্রান্ত এরশাদকে গত ২২ জুন গুরুতর অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার ফুসফুস ও কিডনিতে সংক্রমণ ধরা পড়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, আজম খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায়

এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে

আপডেট টাইম : ০১:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯