ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সুষ্ঠু বিচার হলে ধর্ষণ বাড়ত না বলে মনে করেন তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশে বর্তমানে কারো নিরাপত্তা নেই। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। এখন ধর্ষকের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।’ সুষ্ঠু বিচার হলে ধর্ষণ বাড়ত না বলে মনে করেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর ওয়ারী থানার বনগ্রামে শিশু সামিয়া আক্তার সায়মার বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস। সম্প্রতি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। অভিযুক্ত হারুন অর রশিদ নামের এক যুবক গ্রেপ্তার করেছে পুলিশ।

মির্জা আব্বাস বলেন, ‘আইনশৃঙ্খলা ও অর্থনীতি কোনো দিক থেকেই বাংলাদেশ ভালো নেই। দেশে শৃঙ্খলা থাকলে এভাবে গণহারে ধর্ষণের মতো ঘটনা ঘটতো না। বাংলাদেশ আজ ধর্ষকের দেশে পরিণত হয়েছে। যদি অপরাধ বা ধর্ষণের বিচার হতো তাহলে এভাবে ধর্ষণ বেড়ে যেত না।’

বিএনপির এ নেতা বলেন, ‘সবক্ষেত্রেই দেশে এক ধরনের বিচারহীনতা শুরু হয়েছে। যার প্রমাণ সাত বছরের শিশু সামিয়াকে ধর্ষণ করে হত্যার ঘটনা।’

আব্বাস বলেন, ‘ধর্ষককে শুধু গ্রেপ্তার করলেই হবে না, সরকারকে আরও কিছু পদক্ষেপ নিতে হয়। আজকে দেশে কোনো কিছু ঘটলেই বিরোধী দলের ওপর দোষ ছাপানো হয়। কোনো বিষয়ে আমাদের প্রতিবাদ করতে দেয়া হয় না। গত কয়েক দিনে বিএনপি অফিসের সামনে থেকে বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে অহেতুক। সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো নয়।’

এসময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কাজী আবুল বাশারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নিহত সায়মার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সুষ্ঠু বিচার হলে ধর্ষণ বাড়ত না বলে মনে করেন তিনি

আপডেট টাইম : ০৩:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯