ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ চান রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীদিনে দক্ষ এবং যোগ্য নেতৃত্ব তৈরির জন্য ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) মত দেশের সকল ছাত্র সংসদের নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে এ কথা জানান। এ সময় উপাচার্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরেন।

বৈঠকে উপাচার্য রাষ্ট্রপতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। তিনি রাষ্ট্রপতিকে জানান, এ বারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল ‘থিম’ হচ্ছে ‘মানসম্পন্ন শিক্ষা: প্রতিবন্ধকতা ও সমাধান’। পাশাপাশি তিনি এবছর ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া আগামী ২০২১ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করা হয়।

রাষ্ট্রপতি এ সময় সুষ্ঠভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আয়োজন করায় এবং আগামী দিনে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কতৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।-বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ চান রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০২:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯