ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তিসি বীজের চা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ তিসি মানেই আমাদের তিসির তেলের কথা মাথায় আসে। তিসি বীজ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ১০০ গ্রাম তিসির বীজে ৩৩৫ ক্যালোরি, ২৮.৮৮ গ্রাম শর্করা, ১৮.২৯ গ্রাম প্রোটিন, ২৭.৩ গ্রাম ফ্যাট, ৮ গ্রাম ফাইবারসহ নানা পুষ্টিগুণ রয়েছে। আর এই তিসির বীজের সাহায্যে উচ্চ রক্তচাপ সমস্যাও সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

তিসি বীজে রয়েছে আলফা লিনোলিক অ্যাসিড যা হৃদযন্ত্রের নানা সমস্যা প্রতিরোধ করে। তিসি বীজ রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একাধিক গবেষণায় দেখা গেছে, তিসিতে রয়েছে প্রচুর পরিমাণে ‘ফাইটো অ্যাস্ট্রজেনিক লিগ্নান্স’ নামের উপাদান যা শরীরে ক্যান্সারের কোষ গঠনে বাঁধা প্রদান করে। এ ছাড়া তিসি বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তারা তিসি বীজের চা খেলে উপকার পাবেন। আসুন জেনে নিই তিসি বীজের চা বানানোর পদ্ধতি-

একটি পাত্রে দেড় কাপ পানি মাঝারি আঁচে গরম করুন। পানি ফুটে উঠলে তার মধ্যে ১ চামচ তিসি বীজ দিয়ে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। এবার আঁচ থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এর সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে নিয়ে পান করুন এই চা। প্রতিদিন অন্তত এক কাপ করে তিসি বীজের চা পান করলে নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তিসি বীজের চা

আপডেট টাইম : ০১:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯