ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উটপাখির পেটে তাঁরকাটা-কাচ-লোহালক্কর-প্লাস্টিক ও জড়বস্তু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • ৪৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পৃথিবীতে সবচেয়ে বড় ও ওজনবিশিষ্ট পাখি হলো উট পাখি। খাদ্যাভাসের দিক থেকে উটপাখি সাধারণত তৃণভোজী হলেও অনেক সময় এরা পোকামাকড় খেয়ে থাকে। তবে অপ্রাপ্তবয়স্ক উটপাখি খাদ্য গ্রহণে প্রায়ই সচেতন থাকে না। অনেক সময় লোহালক্কর-প্লাস্টিক ও জড়বস্তু খেয়ে থাকে। এমনই ঘটনা ঘটেছে নেত্রকোণার চিড়িয়াখানার এক উটপাখির ক্ষেত্রেও। নানাবিধ লৌহ জাতীয় বস্তু খেয়ে ফেলায় আট মাস বয়সী পাখিটির জীবন প্রায় সংকটাপন্ন ছিল।

পাখিটিকে চিড়িয়াখানা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষার মাধ্যমে পাখিটির পাকস্থলিতে অখাদ্য বস্তুর উপস্থিতি ধরা পড়ে। এরপর কয়েক ঘণ্টার অস্ত্রোপাচারের পর পাখিটির পাকস্থলি থেকে তাঁরকাটা, চা চামচ, প্লাস্টিক সিরিঞ্জ, টাকার কয়েন, টিনের চাকতি, নাট-বোল্ট, প্লাস্টিক ও কাচের টুকরো, চিপস ও চকলেটের প্যাকেটের খণ্ড এবং অসংখ্য পাথর ও ইটের ছোট ছোট টুকরোসহ প্রায় দেড় কেজি ওজনের অখাদ্য বস্তু বের করা হয়।

বুধবার বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে ভেন্ট্রিকুলোস্টমি অস্ত্রোপাচারের মাধ্যমে উটপাখির প্রাণ বাচাতে সফল হন অস্ত্রোপাচার দল।

ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক এবং সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলমের নেতৃত্বে অস্ত্রপাচার দলের অন্যান্য সদস্যরা হলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, ড. রুখসানা আমিন রুনা ও ডা. মোহাম্মদ রাগীব মুনীফ ।

অস্ত্রোপচারের পর পাখিটির স্বাস্থ্য সম্পর্কে অধ্যাপক ড. মো. রফিকুল আলম বলেন, আমরা পাখিটির ব্যাপারে সঙ্কিত ছিলাম। তবে অস্ত্রোপচারের পর পাখিটিকে ভেটেরিনারি টিচিং হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। বর্তমানে পাখিটি সুস্থ আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উটপাখির পেটে তাঁরকাটা-কাচ-লোহালক্কর-প্লাস্টিক ও জড়বস্তু

আপডেট টাইম : ০৬:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯