ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রিফাত হত্যায় এবার রিফাত ফরাজী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে শাহ নেয়াজ রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর এবার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন রিফত ফরাজীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও তাকে কখন, কোথায় গ্রেফতার করা হয়েছে তা তদন্তের স্বার্থে জানাতে রাজি হয়নি পুলিশ।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে ৪ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ হত্যাকাণ্ডের প্রধান আসামি ও মূলহোতা নয়ন মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

প্রসঙ্গত, উল্লেখ্য, রগুনা সরকারি কলেজের পাশে গত ২৬ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে প্রকাশ্য দিবালোকে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফকে (২৫) কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয় লোকজন রিফাত শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।

এ ঘটনায় বরগুনার পুরাকাটা এলাকায় মঙ্গলবার ভোররাতে বন্দুকযুদ্ধে এ মামলার প্রধান আসামি নয়ন বন্ড নিহত হয়।

নিহত নয়ন বন্ড বরগুনা পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত মো. আবুবক্কর সিদ্দিকের ছেলে এবং রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রিফাত হত্যায় এবার রিফাত ফরাজী গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯