ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার পে-স্কেল ১ জুলাই কার্যকর: সব গ্রেডের সম্ভাব্য বেতন কাঠামো প্রকাশ ‘কৃষক কার্ড’ নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই কবির আর নেই বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

জাপার প্রেসিডিয়ামের জরুরি সভা ডেকেছেন জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। বুধবার বিকাল ৩টায় এরশাদের বনানী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় দলের সংসদ সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা শঙ্কাজনক। যেকোনো সময় এ অবস্থার আরো অবনতি ঘটতে পারে।

পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের অসুস্থতা, চিকিৎসাসহ তার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলের প্রেসিডিয়ামের এই জরুরি সভা ডাকা হয়েছে।

সভায় বিভাগীয় সাংগঠনিক মতবিনিময়ের প্রস্তাবনা তুলে ধরা হতে পারে। তৃণমূল নেতাদের প্রস্তাবনা নিয়ে আলোচনা পর্যালোচনা হবে প্রেসিডিয়ামের সভায়। এ বিষয় সাংগঠনিক সিদ্ধান্তও আসতে পারে।

প্রেসিডিয়ামের জরুরি সভায় উপস্থিত থাকতে প্রেসিডিয়াম সদস্য ও দলীয় সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

জাপার প্রেসিডিয়ামের জরুরি সভা ডেকেছেন জিএম কাদের

আপডেট টাইম : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯