ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

এরশাদের অবস্থা খুব ক্রিটিক্যাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে। গতকাল সোমবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ তাকে দেখে আসার পর গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এরশাদ লাইফ সাপোর্টে আছেন। উনার অবস্থা ক্রিটিক্যালই বলা যায়। ওভারঅল সিচুয়েশন ক্রিটিক্যাল।’

জাহিদ মালেক আরও বলেন, ‘ডাক্তাররা সকলেই মত দিয়েছেন, এ মুহূর্তে বাইরে নেওয়ার মতো অবস্থা নেই। এখন যত ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব, তা এখানেই দেওয়া সম্ভব। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।’

হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় গত ২২ জুন থেকে সিএমএইচে ভর্তি আছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। যদিও গত শনিবার পর্যন্ত তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে আসছিলেন জাতীয় পার্টির নেতারা।

তবে গতকাল রোববার আবারও অবনতি হয় তার অবস্থার। সন্ধ্যা থেকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পরে। পরে রাতে এক সংবাদ সম্মেলনে সে খবর ভূয়া বলে উড়িয়ে দেন পার্টির  কো-চেয়ারম্যান ও ছোট ভাই জি এম কাদের। তিনি আইএসপিআরের খবরের উপর সাংবাদিকদের নির্ভর করতে অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

এরশাদের অবস্থা খুব ক্রিটিক্যাল

আপডেট টাইম : ১২:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯