ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।

রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার তিন বছর উপলক্ষে সোমবার নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে বলেও জানান বেনজীর আহমেদ।

র‌্যাব মহাপরিচালক বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বেই জঙ্গিবাদ কার্যকর রয়েছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমেই সবচেয়ে বেশি তরুণ বিপথগামী হচ্ছে।

ইউরোপীয় দেশগুলোর পুলিশদের (ইউরোপুল) তথ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র ২০১৮ সালেই ইউরোপজুড়ে ১২৯টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ থেকে বোঝা যায়, জঙ্গিরা বৈশ্বিকভাবে নিশ্চিহ্ন হয়নি। বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

এর আগে, র‌্যাবের ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হলি আর্টিজান বেকারির সামনে তৈরি মঞ্চে নিহতদের উদ্দেশে ফুলেল শ্রদ্ধা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান

আপডেট টাইম : ০২:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯