ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কুমিল্লায় পেট্রোল বোমা মামলায় খালেদার বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে নৈশকোচে পেট্রোল বোমা মেরে ৮ জন পুড়িয়ে হত্যা মামলায় হুকুমের আসামি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চার্জ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। রবিবার চার্জ গঠন শুনানির নির্ধারিত তারিখ থাকলেও আদালত আগামী ২১ আগস্ট নতুন দিন ধার্য করেছেন। কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর এ আদেশ দেন।

এই মামলায় বেগম খালেদা জিয়া জামিনে আছেন। অন্য মামলায় তিনি জেল হাজতে থাকায় তার আইনজীবীগণ সময় প্রার্থনা করলে আদালত সময় মঞ্জুর করেন। এ মামলার এক নম্বর আসামি জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও অপর আসামি বিএনপি’র উপদেষ্টা মনিরুল হক চৌধুরী জামিনে থেকে মামলায় হাজিরা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী কাইয়মুল হক রিংকু।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান এবং আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা গেছে এবং পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কুমিল্লায় পেট্রোল বোমা মামলায় খালেদার বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

আপডেট টাইম : ০৮:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯