ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিক্ষা সেবা সহজ করতে পদ্ধতিগত পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদ্ধতিগত পরিবর্তন করা হবে। সোমবার সকালে শিক্ষা ভবনের সম্মেলন কক্ষে শিক্ষা সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, পদ্ধতি চিরস্থায়ী কোনো বিষয় নয়। শিক্ষার মানোন্নয়নে পদ্ধতিগত পরিবর্তন দরকার। যে পদ্ধতিতে সেবা প্রদান সহজ হবে সে পদ্ধতি প্রবর্তন করতে হবে।

শিক্ষা ভবনের সকল কর্ম কিভাবে সহজে ডেলিভারি দেয়া যায় তার নতুন সিস্টেম খুঁজে বের করার তাগিদ দিয়ে তিনি বলেন, আমরা শুধুমাত্র আর্থিক অনিয়মকে দুর্নীতি মনে করি। নিজের কাজ ঠিকভাবে ও যথা সময় না করাও দুর্নীতি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।

মহিবুল হাসান চৌধুরী বলেন, অধিদফতর গতিশীল না হলে মন্ত্রণালয়ের অর্জন ব্যাহত হবে। কর্মপদ্ধতির পরিবর্তন আনা জরুরী। কর্মপদ্ধতি স্থায়ী কোনো বিষয় নয়। কাজের গতিশীলতার আনয়নে তা পরিবর্তন করতে হবে।

শিক্ষা সেবা সপ্তাহ ২৪ জুন থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। উদ্বোধনের আগে মন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিক্ষা সেবা সহজ করতে পদ্ধতিগত পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১২:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯