ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

স্বামী-স্ত্রী এক সঙ্গে পেলেন যুগ্ম সচিব পদে পদোন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • ৫১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকার ও ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের দুইজনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

তাদের দুইজনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

১৭ তম বিসিএসের কর্মকর্তা মো. মোখলেসুর রহমান সরকার গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে ১৫-০৯-২০১৬ তারিখে যোগদান করেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মো. মোখলেসুর রহমান সরকার সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক সরকার মোখলেসুর রহমান সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করেছেন। জেলা প্রশাসক হিসেবে তিনি যেভাবে সফলতার সঙ্গে কাজ করেছেন তাতে ভবিষ্যতে তার সুনাম আরো অনেক দূর ছড়িয়ে দেবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের জেলা প্রশাসক হতে পারা যে কারো জন্য গৌরবের বিষয়। বিগত তিন বছরে জেলা প্রশাসক হিসেবে কর্মরত থেকে সরকার মোখলেসুর রহমান গোপালগঞ্জের মানুষের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সরকার দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে গোপালগঞ্জের উন্নয়নে কাজ করে সফল হয়েছেন।

এদিকে উম্মে সালমা তানজিয়া ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর উম্মে সালমা তানজিয়া ফরিদপুরের জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকেই প্রশাসনকে জনবান্ধব করার লক্ষ্যে নানামুখী কর্মসূচি গ্রহণ করেন তিনি। জেলা ই-সেবা কেন্দ্র, ইউডিসি, হেল্প ডেস্ক, জয়িতা অঙ্গন, ডিজিটাল হাজিরাসহ নানা কর্মসূচি চালু ও সেবার মান উন্নয়নসহ সব ক্ষেত্রে কাজের গতি সঞ্চার করেন। ছাত্র-ছাত্রীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন। ২৫০টির অধিক স্কুল ও কলেজে মাল্টিমিডিয়া ক্লাস রুম প্রতিষ্ঠা করেন তিনি।

রাজবাড়ীর পাংশার মেয়ে উম্মে সালমা তানজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান করেন। এরপর বিভিন্ন জেলায় সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের মার্চে উপসচিব হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনে (এ টু আই) কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

স্বামী-স্ত্রী এক সঙ্গে পেলেন যুগ্ম সচিব পদে পদোন্নতি

আপডেট টাইম : ১২:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯