ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকার ভরাডুবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকার ভরাডুবি হয়েছে। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১৫টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের ছোট ভাই এ্যাড. ওবাইদুর রহমান খান কালু ৮ হাজার ১৪৪ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী নৌকার কাজল কৃষ্ণ দে কে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা নিয়ে মনিরুল ইসলাম তুষার ভূইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কা নিয়ে মোসাঃ নারগিস আক্তার বিজয়ী হয়েছেন। নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজহারুল ইসলাম সকল কেন্দ্রের ভোটের ফলাফলের ভিত্তিতে রাত ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী এ্যাড. ওবাইদুর রহমান খান কালু পেয়েছে ৬১ হাজার ৭০৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কাজল কৃষ্ণ দে পেয়েছে ৫৩ হাজার ৫৬৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের মনিরুল ইসলাম তুষার ভূইয়া ৮৭ হাজার ৮৫৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের মোঃ সাহাবুদ্দিন হাওলাদার পেয়েছে ১৩ হাজার ৫৯৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের মোসাঃ নারগিস আক্তার ৬৭ হাজার ১৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের পারভীন জাহান পেয়েছে ৩৪ হাজার ৭১১ ভোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকার ভরাডুবি

আপডেট টাইম : ০৪:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯