ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল হক চৌধুরী

জামায়াতের হাতেই বিএনপির কবর রচনা হবে: নানক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ জামায়াতে ইসলামীর হাতেই বিএনপি নামক দলের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বুধবার (১২ জুন) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘‌জামায়াত ছাড়া যাবে না’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের সমালোচনা করে যুবলীগের সাবেক চেয়ারম্যান বলেন, ‘জামায়াত স্বাধীনতাবিরোধী। জামায়াতের কারণেই জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে। শিক্ষা হয় না আপনাদের। জামায়াতকে দিয়েই বিএনপির কবর রচনা হয়েছে এবং চূড়ান্ত কবর হবে।’

নানক বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। বারবার দেশের নিরীহ মানুষ ও আওয়ামী লীগের ওপর হামলা করছে। আর বিএনপি সেই ৭১’র পরাজিত শক্তিকে প্রতিষ্ঠা করেছে। স্বাধীনতাবিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে।’

বিএনপি অফিসে ছাত্রদলের তালা দেয়া প্রসঙ্গে নানক বলেন, ‘আপনাদের ছত্রছায়ায় ছাত্রদলের ছেলেরা আপনাদের অফিসেই তালা দিয়েছে, তারপরও আপনাদের লজ্জা হয় না।’

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম, যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা

জামায়াতের হাতেই বিএনপির কবর রচনা হবে: নানক

আপডেট টাইম : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯