ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল

সম্পদ নয়, ভ্রমণই দেয় প্রকৃত সুখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ খুব খুশী হয়ে মাসের শুরুতে পাওয়া বেতন হাতে গেলেন একটা সখের জামা কিনতে। অথবা কিনলেন এক জোড়া জুতো, সুন্দর কোন ব্যাগ। মনে করে দেখুন তো, কেনাকাটার এই আনন্দ কতদিন স্থায়ী হয়? এগুলো আমাদের সাময়িক আনন্দ দেয় সত্যি, কিন্তু দীর্ঘমেয়াদী সুখ কোন বস্তু দিতে পারে না। আর সুখ সেটাই দীর্ঘস্থায়ী হয় যার সাথে জুড়ে থাকে সুন্দর অনেক স্মৃতি।

গবেষণায় দেখা গেছে, যা পাওয়ার জন্য আপনি অনেক শ্রম দেন, আনন্দ লাভ করেন, আপনার মন এবং আত্মার শান্তি হয় সেই পাওয়া আপনার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। দোকানে গেলে টাকার বিনিময়ে চটজলদি পাওয়া জিনিস তার আকর্ষণও হারিয়ে ফেলে দ্রুত। খেয়াল করে দেখুন, কয়দিন পরই আরেকটা জামা কিনতে ইচ্ছে করে আপনার। অনেক অনেক পোশাক থাকার পরও আপনি কিছুই পান না যা পরে পার্টিতে যাবেন। এমনটা শুধু আপনার সাথেই হয়, তা নয়। সবার সাথেই হয়।

তাহলে কোন কাজের সুখ হবে দীর্ঘস্থায়ী? বিশেষ করে কোন কাজটি একইসাথে দিতে পারে আনন্দ আবার সুখ? গবেষণা বলছে, ভ্রমণই একমাত্র আপনাকে এই অনুভূতির সাথে পরিচিত করতে পারে।

নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা মানুষের স্বল্প সময়ের সন্তুষ্টির এই হতাশাজনক সাইকেলকে চ্যালেঞ্জ করেছে। মনোবিজ্ঞানী টমাস গিলোভিচ তার গবেষয়াণায় দেখান আমরা যখন কিছু ক্রয় করি এবং কোথাও ভ্রমণে যাই তখন আমাদের আনন্দ এবং সুখের মাত্রা একই হারে বাড়ে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল কেনাকাটার সুখ মিলিয়ে যায় কিছু সময় পরেই। কিন্তু ভ্রমণের সুখ দীর্ঘদিন স্থায়ী হয় মানুষের মস্তিষ্কে।

কারণ ভ্রমণের সাথে জড়িয়ে থাকে দীর্ঘদিনের পরিকল্পনা। ধীরে ধীরে টাকা জমিয়ে আপনি ট্যুর প্ল্যান করেন। তারপর জীবনের সকল স্ট্রেসকে পিছনে ফেলে শুধু সৌন্দর্য্যের মাঝে হারিয়ে যেতে বেরিয়ে পড়েন। এরপর সেই সময়ের সময়কার সব স্মৃতি নিয়ে ফিরে আসেন। ব্যস্ত জীবনে বেঁচে থাকার জীবনীশক্তি হয়ে থাকে সেই স্মৃতি। যতবার আপনি ক্লান্ত বোধ করেন ততবার আপনার মন ঘুরে আসে সেই সময়ে, দেয় সেই সুখের অনুভূতি।

ভ্রমণের পাশাপাশি আরও কিছু কাজ আপনাকে দীর্ঘমেয়াদি আনন্দ দেবে। যেমন ভিন্ন কিছু শেখা। আপনি যদি সাঁতার শেখেন তাহলে যতবার সাঁতার কাটবেন আপনার মধ্যে একটা ভাল লাগা কাজ করবে। আপনি যদি গান করতে ভালবাসেন এবং চর্চা করেন গানই আপনার মনে খোরাক যোগাবে। আর যদি ভরে তুলতে চান রোমাঞ্চময় স্মৃতির ভান্ডার তাহলে বেরিয়ে পড়ুন ভিন্ন ভিন্ন জায়গা ভ্রমণে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত

সম্পদ নয়, ভ্রমণই দেয় প্রকৃত সুখ

আপডেট টাইম : ০১:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯