ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরী হচ্ছেন হিমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫
  • ৩৪৫ বার

ছোটবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘সুন্দরী’ চলচ্চিত্রে সুন্দরীর ভূমিকায় ববিতার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন অভিনেত্রী হোমায়রা হিমু। তখন থেকেই সুন্দরী নামের প্রতি তার দুর্বলতা তৈরি হয়। মিডিয়াতে কাজ করতে এসে এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার আগ্রহ জন্মায়। কিন্তু ব্যাটে বলে সুযোগ হয়নি তার। কিন্তু অবশেষে সেই একই ধরনের চরিত্র না হলেও ‘সুন্দরী’ নামের চরিত্রে কাজ করার সুযোগ মিলে যায় হোমায়রা হিমুর। তবে তা চলচ্চিত্রে নয়, ধারাবাহিক নাটকে এ ‘সুন্দরী’ চরিত্রে কাজ করার সুযোগ পেলেন হোমায়রা হিমু। দেবাশীষ চক্রবর্তী পরিচালিত ‘ছন্নছাড়া’ ধারাবাহিক নাটকে হিমু অভিনয় করছেন নাটকের প্রধান চরিত্র ‘সুন্দরী’ চরিত্রে। এরই মধ্যে নাটকের বেশকিছু পর্বের শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। হিমু বলেন,‘ সুন্দরী চরিত্রে কাজ করার স্বপ্ন আমার বহুদিনের। অবশেষে সেই স্বপ্নপূরণ হওয়ায় ভীষণ ভালোলাগছে। আমি কৃতজ্ঞ ছন্নছাড়া টিমের কাছে। নাটকে আমাকে দর্শক একেবারেই নতুনরূপে দেখতে পাবেন। বিশেষত যেসব শব্দে শ, স ও ছ ব্যবহৃত হয় সেসব স্থানে আমি ‘ত’ উচ্চারণ করি। এ বিষয়টি দর্শক উপভোগ করবেন। হিমু জানান, শিগগিরই নাটকটি এশিয়ান টিভিতে প্রচার শুরু হবে। এদিকে হোমায়রা হিমু অভিনীত ধারাবাহিক ‘ডিবি’ এটিএন বাংলায়, ‘বাদশাহ স্যারের বিবাহ’ বিটিভিতে, ‘প্রাণ কোকিলা’ চ্যানেল আইতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

সুন্দরী হচ্ছেন হিমু

আপডেট টাইম : ০৭:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫