ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

অলিভ অয়েল কেন দরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভেষজ গুণে ভরপুর অলিভ বা জলপাইয়ের তেলকে তরল সোনাও বলেন অনেকে। যুগ যুগ ধরে এই তেল রান্না ছাড়াও ঘরোয়া চিকিৎসার নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে। রূপচর্চার ক্ষেত্রেও অলিভ অয়েল অত্যন্ত কার্যকরী! আসুন জেনে নেয়া যাক অলিভ অয়েলের কয়েকটি আশ্চর্য গুণ। নখ লম্বা রাখতে যারা ভালবাসেন তারা নখের কিউটিকলকে আরো মজবুত রাখতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এতে অনেক উপকার পাবেন।

পা বা পায়ের গোড়ালি ফাটার সমস্যা কমাতে মারাত্নক কাজ করে অলিভ অয়েল। ফাটা গোড়ালিতে অলিভ অয়েল ব্যবহারে ফল পাবেন সাথে সাথেই।

শ্যাম্পু করার আগে হালকা পানির সঙ্গে ২-৩ চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভাল করে মালিশ করে অন্তত ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। প্রতিদিন নিয়ম করে অলিভ অয়েল ব্যবহার করতে পারলে বাড়বে চুলের উজ্জ্বলতা।

পা বা পায়ের গোড়ালি ফাটার মতো ঠোঁট ফাটার সমস্যাতেও ভাল কাজ করে অলিভ অয়েল। পরপর ৩-৪ দিন ঠোঁটে অলিভ অয়েল ব্যবহার করলে উপকার পাবেন।

মেকআপ রিমুভার হিসাবেও অত্যন্ত কার্যকরী অলিভ অয়েল। তুলার মধ্যে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে চোখ আর মুখের মেকআপ তুলে ফেলুন। এতে ত্বকে কোনো রকম অস্বস্তি হবে না। ত্বক হয়ে উঠবে কোমল ও দীপ্তীময়।

শেভিং বা ওয়্যাক্সিং-এর আগে ক্রিম হিসাবে অলিভ অয়েল ব্যবহার করে দেখুন। ত্বকের উপর রেজার ব্যবহার করার আগে ত্বকে লাগান অলিভ অয়েল। এতে শেভিং বা ওয়্যাক্সিং-এর পরবর্তী জ্বালা বা অস্বস্তি থেকে রক্ষা পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

অলিভ অয়েল কেন দরকার

আপডেট টাইম : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯