ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

ঈদে মঈন খানের বাসায় নৈশভোজের আয়োজন করলেন কূটনীতিকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদ উপলক্ষে কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ঈদের দিন বুধবার সন্ধ্যায় তার গুলশানের বাসায় পারিবারিক পরিবেশে এ নৈশভোজের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা এসে মিলিত হন। এ মিলনমেলা শেষ হয় রাত সাড়ে ১০ টার পর। মঈন খানের ঘনিষ্ঠ একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নৈশভোজে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত এবং জাপান, ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও হেড অব ডিফিআইডি, ইউএসএইড এর ভারপ্রাপ্ত প্রধানগণ অংশ নেন।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের নৈশভোজের কথা আমি অফিসিয়ালি কিছু জানি না।’ বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, মঈন খানের বাসায় প্রায়ই কূটনীতিকদের এ ধরনের আপ্যায়ন করা হয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা ও গত কয়েক বছর ধরে পহেলা বৈশাখেও এ আয়োজন করা হয়। মূলত বিএনপির কূটনৈতিক উইংয়ের নেতৃত্ব দিয়ে থাকেন মঈন খান ও আমীর খসরু মাহমুদ চেীধুরী।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে প্রায় প্রতি ঈদেই কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। গত বছর থেকে দলটির নেতারা এ আয়োজন করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

ঈদে মঈন খানের বাসায় নৈশভোজের আয়োজন করলেন কূটনীতিকরা

আপডেট টাইম : ১১:০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯