ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বরকে রেখে ‘কাজী’র সঙ্গে পালিয়ে গেল নববধূ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের পড়ানোর দায়িত্ব থাকে কাজী বা পুরোহিত। কিন্তু সেই পুরোহিতের হাত ধরে পালিয়ে গেছেন এক নববধূ। বিয়ের পর গহনা ও টাকা নিয়ে বরকে রেখে পুরোহিতের সঙ্গে কনের পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সিরঞ্জ শহর লাগোয়া আসাত গ্রামে।

যে পুরোহিতের সঙ্গে ওই নববধূ ঘর ছেড়েছেন, গত ৭ মে তিনিই ওই তরুণীর বিয়ে পড়িয়েছিলেন। ওই পুরোহিতের নাম বিনোদ মহারাজ। তিনি আসাত গ্রামের মন্দিরের পুরোহিত। গ্রামের বাসিন্দারা শুভ কোনো অনুষ্ঠানের জন্য বিনোদেরই দ্বারস্থ হতেন। গত ৭ মে ওই তরুণীর বিয়ে দেন তিনি। বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার কয়েক দিন পর ওই নববধূ এসেছিলেন বাবার বাড়িতে।

গত ২৩ মে ওই গ্রামের আরো একজনের বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়ে দেয়ার কথা ছিল বিনোদের। কিন্তু বিয়ের সময় এগিয়ে এলেও পুরোহিতের পাত্তা নেই। সারা গ্রাম হন্যে হয়ে খুঁজেও পাওয়া যায়নি তাকে। পাশাপাশি দুই সপ্তাহ আগে বিয়ে হওয়া ওই নববধূকেও দেখা যাচ্ছিল না। তখনই শুরু হয় খোঁজ। তারপর পুরোহিতের সঙ্গে সদ্য বিয়ে হওয়া ওই তরুণীর পালিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, পরে ওই তরুণীর বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। ওই তরুণীর সঙ্গে বিনোদের গত দু’বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে বেরিয়ে আসে তথ্য। ওই পুরোহিত বিবাহিত এবং তার দু’টি সন্তানও রয়েছে।

এ ঘটনার পর থেকে পুরোহিতের বাড়ি তালা বন্ধ। ওই নববধূ বিয়ের গহনা ও ৩০ হাজার টাকা নগদ নিয়ে পালিয়েছেন বলেও অভিযোগ দায়ের হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বরকে রেখে ‘কাজী’র সঙ্গে পালিয়ে গেল নববধূ

আপডেট টাইম : ০৫:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯