ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইফতার সেরেই মিছিল নিয়ে নামলেন রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অন্যান্য সময় দিনের বেলা হঠাৎ করেই সঙ্গে থাকা নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিল করেন তিনি। তবে রবিবার ঘটেছে কিছুটা ব্যতিক্রমী ঘটনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল বের হলো ঠিক ইফতারের পরপরই।

যথারীতি মিছিলের নেতৃত্বে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইফতারের পরপর বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে নয়াপল্টন এলাকায় মিছিল করেন রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতাদের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

এর আগে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালস্টি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (রুনেসা) আয়োজনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে রুনেসার সদস্যরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে স্লোগান দেন। অবিলম্বে তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইফতার সেরেই মিছিল নিয়ে নামলেন রিজভী

আপডেট টাইম : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯