ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ইফতারের দাওয়াত দিতে যাচ্ছে প্রধানমন্ত্রীকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিতে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।

রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আগামী মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করছে বিএনপি। সেখানে কারাবন্দি খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জনপ্রতি ৩০ টাকা করে ইফতার করবেন তারা।

শায়রুল কবির বলেন, মঙ্গলবার রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। সেখানে সম্মানিত অতিথি ছাড়া বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার করবেন।

দলের চেয়ারপারসনকে ইফতারের জন্য যে বরাদ্দ তার সমান অর্থাৎ জনপ্রতি ৩০ টাকার বেশি নেতাকর্মীরা ইফতার খাবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি ইফতারের দাওয়াত দিতে যাচ্ছে প্রধানমন্ত্রীকে

আপডেট টাইম : ০৩:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯