ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাথরুম ব্যবহারের পর হাত ধোয় না ৪০% নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে বাথরুম ব্যবহারের পর ৬০ শতাংশ পুরুষ নাকি হাত ধোয় না। তবে শুধু পুরুষরাই নয়, এই তালিকায় নারীরাও রয়েছে। দেশটির ৪০ শতাংশ নারী বাথরুম ব্যবহারের পর হাত না ধুয়ে কোনো রকমে নিজেদের পোশাকে মুছে নেয়। সম্প্রতি প্রায় এক লাখ মানুষের ওপর একটি সমীক্ষা চালায় ভারতের এক সাবান কোম্পানি। এতেই ভয়াবহ তথ্য উঠে এসেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাবান কোম্পানির চালানো সমীক্ষায় বেশ কয়েকটি বাধরুমে বসানো ক্যামেরায় এই তথ্য ধরা পড়ে। এতে দেখা যায়, বেশিরভাগ নারী-পুরুষই বাথরুম থেকে বের হয়ে ঠিকভাবে হাত না ধুয়ে সোজা বেরিয়ে যান।

এমন চিত্র দেখে দেশটির এক খাদ্য নির্মাণকারী সংস্থা বাথরুমে ক্যামেরা লাগানোর কথা চিন্তা করেছে। কারণ, হাইজিন রক্ষা করার জন্য বাথরুম শেষে হাত ধোয়া আবশ্যক। খাবারের সঙ্গে অনেক মানুষের জীবন জড়িত থাকে। তাদের হাতে খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়ুক এমনটা চায় না ওই খাদ্য নির্মাণকারী সংস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাথরুম ব্যবহারের পর হাত ধোয় না ৪০% নারী

আপডেট টাইম : ০৩:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯