ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান আহমেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে রাজউকের চেয়ারম্যান করা হয়েছে। সোমবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে একই প্রজ্ঞাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুল কাদিরকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করার কথা জানানো হয়েছে।

রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা আব্দুর রহমানের মেয়াদ শেষ হয় গত ১৪ মে। এখন তার স্থলাভিষিক্ত হলেন বিসিএস (প্রশাসন) ৮ম ব্যাচের এ কর্মকর্তা সুলতান আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান আহমেদ

আপডেট টাইম : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯