ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

কাঁচামরিচে হাজারো রোগ মুক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মরিচ ভিটামিনের বিরাট উৎস। মরিচ না খেলে যাদের চলেই না তাদের জন্য সুখবর হচ্ছে মরিচ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রতিদিনের রান্নায় কাঁচামরিচ ছাড়া চলেই না। কাঁচামরিচে রয়েছে অনেক পুষ্টিগুণ। কাঁচামরিচ কেবল স্বাদ বাড়াবে না হাজারো রোগ থেকে মুক্তি দেবে। এতে রয়েছে বেশ কিছু স্বাস্থ্যকর দিকও। তবে অধিক পরিমাণে খাওয়া যাবে না। পরিমাণে কম খেতে হবে।

চিকিৎসকদের মতে, অনেক অসুখেরও দাওয়াই রয়েছে এই কাঁচামরিচে।

যেসব রোগ থেকে মুক্তি দেবে কাঁচামরিচ: হজমের সমস্যায় খেতে পারেন কাঁচামরিচ। খুব তেল-মসলার রান্নায় ঝালের পরিমাণ কমিয়ে দিন। হালকা ঝাল হজমে সাহায্য করে। কাঁচামরিচে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘এ’ থাকায় হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া ভিটামিন ‘সি’র পরিমাণও মরিচে বেশি থাকে। তাই ত্বক ও মুখে বলিরেখা পড়তে দেয় না।

কাঁচামরিচ অ্যান্টি-অক্সিড্যান্টসমৃদ্ধ, যা শরীরকে জ্বর, সর্দি-কাশি ইত্যাদি থেকে বাঁচায়। রোগ-প্রতিরোধ ক্ষমতাও বাড়ে কাঁচামরিচের হাত ধরে। প্রস্টেট ক্যান্সারে ঝুঁকি কমায় কাঁচামরিচ। এ ছাড়া স্নায়ুরোগ নিরাময়, দীর্ঘমেয়াদি স্নায়ুবিক অসুখের পথ্য হিসেবে কাজে আসে কাঁচামরিচ।

কাঁচামরিচ শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। মরিচের বীজ এ কাজে খুবই কার্যকর। তাই উচ্চরক্তচাপ ও কোলেস্টেরলে ভুগতে থাকা রোগীদের পাতে মরিচ রাখুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

কাঁচামরিচে হাজারো রোগ মুক্তি

আপডেট টাইম : ১১:৪২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯