ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের নির্দেশ মাশরাফির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের নির্দেশ দিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার (১৯ মে) রাতে জেলা প্রশাসককে ফোন করে তিনি এ নির্দেশ দেন।

জানা গেছে, ত্রিদেশীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর শনিবার (১৮ মে) রাতেই দেশে ফিরে এসেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরে তিনি জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তাদের উৎপাদন খরচও উঠছে না। যেখানে এক মণ ধান সরকার ক্রয় করছেন এক হাজার ৪০ টাকা সেখানে নড়াইলের হাট-বাজারে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা।

বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিককে বলেন, ‘আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ন্যায্য মূল্য পায়। এ জন্য সকলের সহযোগিতাও কামনা করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের নির্দেশ মাশরাফির

আপডেট টাইম : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯