ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বড় ভাই সভাপতি, ছোট ভাই আন্তর্জাতিক সম্পাদক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্মেলনের দীর্ঘ এক বছর পর সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই কমিটির অনুমোদন দেন।

ওই কমিটিতে স্থান পেয়েছেন শোভনের আপন ছোট ভাই রাকিনুল হক চৌধুরী ছোটন। পেয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ। ছোটন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী।

নিজের ছোট ভাইকে এমন একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় শোভনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। এর আগে ছোটন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন।

কমিটি ঘোষণার আগে শোভন ও গোলাম রব্বানী গতকাল দুপুরের দিকে তালিকা নিয়ে গণভবনে যান। তাঁরা ৩০১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের সম্পর্কে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।

গত বছরের ১১ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন শেখ হাসিনা। সম্মেলনের আড়াই মাস পর ৩১ জুলাই সংগঠনটির শীর্ষ দুই নেতার নাম প্রকাশ করা হয়।

ছোট ভাইয়ের পদ পাওয়ার বিষয়ে রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বড় ভাই সভাপতি, ছোট ভাই আন্তর্জাতিক সম্পাদক

আপডেট টাইম : ০৩:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯