ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে অদ্ভুত সেতু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯
  • ২৮২ বার
হাওর বার্তা ডেস্কঃ বিশ্বে অনেক বিষ্ময়কর জিনিস রয়েছে যা সবার থেকে আলাদা। বিশ্বের কোন সেতুটি অদ্ভুত এ প্রশ্নের উত্তরে একেকজন একেক কথা বললেও অধিকাংশই বলছেন, বিশ্বের অদ্ভুত সেতু হলো ভিয়েতনামের ‘গোল্ডেন ব্রিজ’।
 
গতবছর এই সেতুটির সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে সোনালি রঙের সেতুটিকে। আর তাতেই সামাজিক মাধ্যমে বিশ্বের সবচেয়ে অদ্ভুত সেতু হিসেবে এটিকে তুলে ধরছেন অনেকেই। সেতুটি দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। কেবল কার স্টেশনে ওঠার জন্য পথচারীরা দারুণ সুন্দর সেতুটি ব্যবহার করেন।
 
পর্যটন এলাকাটি অবশ্য নতুন নয়। ১৯১৯ সালে সেটি তৈরি করা হয়েছিলো। বর্তমানে সেই পুরনো সময়ের রূপটিই যেন নতুন করে নিয়ে আসা হয়েছে এ এলাকায়।
 
সোনালি রঙের হওয়ায় সেতুটি ‘গোল্ডেন ব্রিজ’ নামে পরিচিত। সারা বিশ্ব থেকেই পর্যটকরা আসেন ভিয়েতনামে। তাদের অনেকেরই উদ্দেশ্য থাকে সেতুটি দেখা। অবাক হচ্ছেন এর নির্মাণশৈলি দেখে। হিল স্টেশন হিসেবে পাহাড়ের ওপরে ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি তৈরি করা হয়।
 
বিশাল দুটি পাথুরে রঙের হাতের ওপর দাঁড়িয়ে আছে সেতুটি। আর এ কারণে ‘হ্যান্ড অফ গড’ বলছেন অনেকেই। ঘন জঙ্গলের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে কংক্রিটের প্রকাণ্ড দুটি হাত। দুই হাত ধরে রেখেছে সোনালি রঙের সেতু, সেতুর ওপর দর্শক-পর্যটকের দল। নতুনভাবে সংস্কারের পর গত বছরের জুন মাসে ডানাং এর কাছে এই সেতুটি খুলে দেওয়া হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সবচেয়ে অদ্ভুত সেতু

আপডেট টাইম : ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯