ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রোজায় মশলাদার খাবার খাওয়া দেহের ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইফতারে অনেকেই ভাজাপোড়া খেতে পছন্দ করেন। আবার সারাদিন পর মশলাদার খাবারও পছন্দ করেন অনেকে। খেতে ভালো লাগলেও এসব খাবার ক্ষতি করে শরীরের। সুস্থ থেকে সবগুলো রোজা রাখতে চাইলে প্রথম থেকেই মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত।

খাবারে মশলা সহ্য করার ক্ষমতা ব্যক্তিভেদে আলাদা। কেউ অনেক মশলাদার খাবার খেয়ে হজম করে ফেলে, আবার কেউ অল্প খেলেই অসুস্থ হয়ে পড়ে।

মশলায়, বিশেষ করে মরিচে থাকে ক্যাপসাইকিন। এই উপাদানটি পাকস্থলীর ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করে। এছাড়াও হজম প্রক্রিয়াতেও ব্যাঘাত ঘটায়। এমনকি পাতলা পায়খানাও শুরু হতে পারে।

মশলাদার খাবারের প্রতি অনেকেরই আছে দুর্বলতা। প্রচুর মশলা ব্যবহারের কারণে খাবার দেখতে এবং ঘ্রাণে আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু অতিরিক্ত মশলাদার খাবার খেলে বুক জ্বালাপোড়া করে।

শরীরের পাশাপাশি অতিরিক্ত তেল, মশলা ভাজাপোড়া খাবার ত্বকেরও ক্ষতি করে। যাদের ব্রণের সমস্যা আছে, তাদের জন্য এধরণের খাবার খুবই ক্ষতিকর।

তাই রমজানে সুস্থ থাকতে চাইলে বাড়তি মশলা পরিহার করতে হবে। হালকা মশলায় রান্না করা খাবার খাওয়ার পাশাপাশি প্রচুর পানিও পান করতে হবে সুস্থ থাকার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রোজায় মশলাদার খাবার খাওয়া দেহের ক্ষতি

আপডেট টাইম : ০৫:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯