ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

১২৮ কেজির স্ত্রীর নিচে চাপা পড়ে প্রাণ হারালেন স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আরো এক বিরল ঘটনার সাক্ষী হল বিশ্ববাসী। যা ডাক্তার থেকে শুরু করে আত্মীয়-স্বজন, কেউ বিশ্বাস করতে পারছে না। কিন্তু ঘটনা শতভাগ সত্যি! সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে স্বামীর গায়ের ওপর পড়ে যান স্ত্রী। কিন্তু স্ত্রীর ওজন যে ১২৮ কেজি। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলেও, দুজনেরই মৃত্যু হয়। এ দম্পতি হলেন- নটবরলাল বিথলানি ও মঞ্জু বিথলানি। তারা থাকতেন ভারতের রাজকোটের অভিজাত কালাভাড় রোডের রমধাম সোসাইটিতে।

সোমবার ভোরে ছেলে আশিসের শ্বাসকষ্টের খবর পেয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে উঠে ছেলের ঘরে যাচ্ছিলেন মঞ্জুলাদেবী। ঠিক পিছনেই ছিলেন স্বামী নটবরলাল।সে সময় পা পিছলে ১২৮ কেজির মঞ্জুলা স্বামীর ওপর পড়ে যান। নটবরলালের মাথায় মারাত্মক চোট লাগে, আহত হন মঞ্জুলাও। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে দুজনেরই মৃত্যু হয়। এই দম্পতির ছেলে আশিসের স্ত্রী নিশা তাদের বাঁচানোর চেষ্টা করলে পিছলে পড়েন তিনিও। পায়ে চোট নিয়ে তিনিও হাসপাতালে ভর্তি।

জানা গেছে, রমধাম সোসাইটির দোতলা বাংলোর একতলায় থাকতেন ওই স্বামী স্ত্রী, দোতলায় ছেলে আশিস ও পুত্রবধূ নিশা। সোমবার ভোর চারটে নাগাদ আশিসের শ্বাসকষ্ট শুরু হলে নিশা নীচে ওষুধ আনতে যান। তখনই বিষয়টি জানতে পারেন তিনি। নটবরলাল ও মঞ্জুলা সব সময় আশিসের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতেন। ভোরবেলা ছেলের অসুস্থতার খবরে যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। তার জেরে এই দুর্ঘটনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

১২৮ কেজির স্ত্রীর নিচে চাপা পড়ে প্রাণ হারালেন স্বামী

আপডেট টাইম : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯