হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
জানা যায়, গত রোববার (৫ মে) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রিস্টার মওদুদ আহমদকে রাজধানীর অ্যাপোলো হাসাপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান বলেন, স্যারকে অ্যাপোলো হাসপাতালের সিসিইউ থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Reporter Name 























