ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফখরুলের আসনে উপ-নির্বাচন ২৪ জুন, ভোট ইভিএমে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য ঘোষণা করা বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বুধবার নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বগুড়া-৬ আসনে ২৪ জুন ভোটগ্রহণ করা হবে, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৭ মে, প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ ৪ জুন।

উপ-নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। তবে ভোটগ্রহণের সময়ে পরিবর্তন আনা হয়েছে। ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু করা হয়ে বিকেল ৫টায় শেষ হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় গত ৩০ এপ্রিল তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফখরুলের আসনে উপ-নির্বাচন ২৪ জুন, ভোট ইভিএমে

আপডেট টাইম : ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯