ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইফতারিতে কাঁচা আমের শরবত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করতে ইফতারে এক গ্লাস ঠাণ্ডা শরবত যেন না হলেই নয়। শরবতে প্রাণটা জুড়িয়ে যায়। তাই প্রাণ জুড়াতে ইফতারির শুরুটা শরবত কিংবা জুস দিয়ে করাই ভালো। সারাদিন রোজা রাখার ফলে আমাদের শরীরে পানি শূণ্যতা দেখা দেয়। পানি শূণ্যতা পূরণে শরবতের কোনো বিকল্প নেই। রমজানে রোজার ক্লান্তি দূর করতে ইফতারে কাঁচা আমের শরবত খেতে পারেন। কাঁচা আমের শরবতের প্রণালি :

#উপকরণ
*কাঁচা আম: ৫-৬টি
*পানি: প্রয়োজনমতো
*বিট লবণ: ১ চা চামচ
*কাঁচামরিচ: ৫-৬টি
*চিনি: স্বাদমতো

#প্রণালি
কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডারে পানি, আম, বিট লবণ এবং কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। চিনি মিশিয়ে মিষ্টির পরিমাণ ঠিক করে নিন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের শরবত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইফতারিতে কাঁচা আমের শরবত

আপডেট টাইম : ০৫:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯