ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ: স্বপ্ননীল গ্রুপের চেয়ারম্যান আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লি. কোম্পানির চেয়ারম্যানসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার সৈয়দপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে জানান ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন, স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সালমান ওরফে সানি (৩২), তার স্ত্রী রওশন আরা (২৮) ও ভাতিজা আবু সালেম রাসেল (২৩)।

ডিবির ওসি জানান, আটককৃত সানি ঠাকুরগাঁও দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে টার্কি মুরগির প্যাকেজ কিনতে উদ্বুব্ধ করেন। উদ্যোক্তাদের কাছে টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেন সানি। পরবর্তীতে মেয়াদ শেষে ওই সব উদ্যোগক্তাদের নিকট হতে পালিত মুরগী নিয়ে কাউকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানীর চেয়ারম্যান ও মহাব্যাবস্থাপকসহ অন্যরা গা ঢাকা দেন।

স্বপ্ননীল কোম্পানির চেয়ারম্যান সানি সোমবার সৈয়দপুর বিমান বন্দর থেকে বিমানে ঢাকা এবং পরবর্তীতে বিদেশে পাড়ি দেয়ার চেষ্টা চালান। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবির একটি ফোর্স তাকে বিমানবন্দর থেকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী রওশন আরা এবং ভাতিজা আবু সালেম রাসেলকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ: স্বপ্ননীল গ্রুপের চেয়ারম্যান আটক

আপডেট টাইম : ১১:০০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯