ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মালদ্বীপ মাতাবেন তিন কন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫
  • ৫৫৯ বার
সাবিনার পথ ধরে এবার মালদ্বীপ যাচ্ছেন বাংলাদেশের আরও দু’জন প্রমীলা ফুটবলার। মালদ্বীপ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে দিভেহি সিফেঙ্গি ক্লাবের হয়ে খেলবেন ফরোয়ার্ড সাবিনা খাতুন, মিডফিল্ডার মিরানা ও গোলকিপার সাবিনা আক্তার। আজ বিকেল সোয়া ৪টায় মালদ্বীপ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারা। এই তো ক’দিন আগে মালদ্বীপ পুলিশের হয়ে দ্বীপদেশ মাতিয়ে এসেছেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের ফরোয়ার্ড সাবিনা। ছয় ম্যাচে ৩৭ গোল করা সাবিনার পারফরম্যান্সে মুগ্ধ মালদ্বীপের ফুটবলপ্রেমীরা। তারই ধারাবাহিকতায় এবার আরও দু’জনের মালদ্বীপে খেলার সুযোগ তৈরি হল। প্রথমবার সাবিনা খাতুন ছয় ম্যাচে ৬০০ ডলার পেলেও এবার চার ম্যাচে পাচ্ছেন ১ হাজার ২০০ ডলার। অন্যদিকে মিরানা ও সাবিনা আকতার পাবেন ৬০০ ডলার করে। এ উপলক্ষে সোমবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মিরানা বলেন, ‘দেশের বাইরে খেলতে যাওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আশা করছি, সেখানে ভালো পারফরম্যান্স দেখাতে পারব।’ গোলরক্ষক সাবিনা আকতারের কথা, ‘আমি সাবিনা খাতুনকে ধন্যবাদ জানাই। তার জন্যই মালদ্বীপে খেলার সুযোগ হয়েছে আমাদের। সে ভালো পারফর্ম না করলে হয়তো সুযোগ পেতাম না।’ ফরোয়ার্ড সাবিনা খাতুন উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আমি পুলকিত। প্রথমবার একা গিয়েছিলাম ভিনদেশে খেলতে। এবার তিনজন একসঙ্গে যাচ্ছি। একই দলে খেলব। বিদেশের মাটিতে ভালো ফুটবল খেলে দেশের সম্মান বাড়াতে চাই। ইনশাআল্লাহ, আমরা মালদ্বীপে ঠিকই জ্বলে উঠব।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

মালদ্বীপ মাতাবেন তিন কন্যা

আপডেট টাইম : ০৫:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫