ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জি এম কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার (৪ মে) রাত ১১টার এরশাদ তার বারিধারার প্রেসিডেন্ট পার্কে বাসভবনে সাংবাদিকদের সামনে এক সাংগঠনিক নির্দেশে এ ঘোষণা দেন। এ সময় জি এম কাদেরও সেখানে উপস্থিত ছিলেন।

সাংগঠনিক নির্দেশনায় এরশাদ বলেন, আমি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপি বর্তমান কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি, পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি ও নির্দেশ প্রদান করছি।

ওই সাংগঠনিক নির্দেশনায় তিনি আরও বলেন, বর্তমানে শারীরিকভাবে অসুস্থতার কারণে চেয়ারম্যানের নিয়মিত কার্যাবলী পালনে বিঘ্ন ঘটছে সে কারণে আমি এ দায়িত্বসমূহ পালনের জন্য এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করিলাম।

নির্দেশে বলা হয়, গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ নিয়োগ প্রদান করা হলো। অবিলম্বে কার্যকর করা হবে। এ সময় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জি এম কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন এরশাদ

আপডেট টাইম : ০৯:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯