ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটিশ রাজপ্রাসাদে তৈরি হচ্ছে নিরেট সোনার তৈরি টয়লেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রিটেনের ব্লেনহেম রাজপ্রাসাদে তৈরি হচ্ছে নিরেট সোনার তৈরি টয়লেট। রাজকীয় গোসলখানার মধ্যেই এটি নির্মাণ করা হবে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, ১৮ ক্যারাটের সোনা দিয়ে মোড়া থাকবে টয়লেটটি। নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।

ব্রিটেনের বিখ্যাত রাজ পরিবারগুলোর অন্যতম ব্লেনহেম। ধনকুবের রাজবংশ হিসেবেও বিশ্বজুড়ে পরিচিতি আছে তাদের। ৩০০ বছরের বেশি সময় তাদের বিলাস-বৈভব দেখে আসছে সবাই। সেই তালিকায় নতুন সংযোজন সোনার টয়লেট। অক্সফোর্ড কাউন্টিতে অবস্থিত ব্লেনহেম রাজপ্রাসাদের যে ঘরে উইনস্টন চার্চিল জন্মেছিলেন, তার পাশেই তৈরি হচ্ছে টয়লেটটি।

সোনার টয়লেট তৈরির উদ্যোগ নিয়ে অত্যন্ত খুশি ব্লেনহেম পরিবারের বর্তমান প্রজন্ম এডওয়ার্ড স্পেনসার চার্চিল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সোনার চামুচ মুখে দিয়ে জন্মগ্রহণ করলেও একটি সোনার টয়লেট ছিল না। সেই আক্ষেপ এবার মিটতে চলছে।”

আর টয়লেটটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগেও স্পেনসার চার্চিল গর্বিত। তবে নিরাপত্তার বিষয়টি তাকে ভাবাচ্ছে।

তিনি বলেন, “নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সোনার টয়লেট ব্যবহারে প্রাথমিকভাবে দুটি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক, সারিবদ্ধভাবে সুসংহত লাইন দেওয়ার মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। দুই, দলভিত্তিক স্লট বরাদ্দ করেও সাধারণ মানুষ ঢুকতে পারেন।”

যুক্তরাষ্ট্রের জাজেনহেম সংগ্রহশালার পর ব্রিটেনের ব্লেনহেম রাজ পরিবার সোনার টয়লেট নির্মাণের উদ্যোগ নিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ রাজপ্রাসাদে তৈরি হচ্ছে নিরেট সোনার তৈরি টয়লেট

আপডেট টাইম : ০৮:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯