ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানসিক চাপ কমাতে বাসন মাজুন : গবেষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মানসিক চাপ কমাতে এবার এক অবাক করা তথ্য দিলো গবেষকরা। হ্যাঁ, চাপ কমাতে বাসন মাজাকে গুরুত্ব দিয়েছেন তারা। তাদের মতে, বাসন মাজলে মানসিক চাপ কমে। যদিও কাজটি করতে হবে মন থেকে।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির এক দল গবেষক তাঁদের নতুন এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন। মোট ৫১ জন ছাত্রকে নিয়ে এই গবেষণা চালানো হয়। তবে গবেষণা শুরুর আগে তাঁদের প্রত্যেককে একটি ছোট লেখা পড়ানো হয়, যেখানে লেখা ছিল বাসন মাজার উপকারিতা কী কী।

সেই লেখাটি খানিকটা এই রকম… 
‘যখন কেউ বাসন মাজেন, তখন তাঁর শুধু সেই কাজেই মন দেওয়া উচিত। এতে পুরোপুরি সেই কাজে মনোনিবেশ করা যায়। প্রথমে এটিকে একটু বোকা বোকা মনে হতে পারে। কেন একটা ছোট কাজ করার জন্য এত চাপ নেবেন কেউ? কিন্তু এটাই কিন্তু চাবিকাঠি। ফ্যাক্ট হল আমি আমার প্রয়োজনের কাজ করছি এবং এটাই বাস্তব। আমি সম্পূর্ণ ভাবে আমার মন ও শরীরকে সঙ্গে নিয়ে এই কাজটি করছি।’

তাই, গবেষকরা বলছেন, মন থেকে যিনি এই কাজ করবেন অর্থাৎ, যাঁর মনে সাবানের গন্ধ ও জলের তাপমাত্রা নিয়ে একটা চলমান ধারণা তৈরি হয়, তাঁদের ওই কাজটির প্রতি ভালোবাসা তৈরি হয় এবং মানসিক চাপ ও নার্ভাসনেস কমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মানসিক চাপ কমাতে বাসন মাজুন : গবেষণা

আপডেট টাইম : ০৩:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯