ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৬ মে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৬ মে (সোমাবর) প্রকাশিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক শুক্রবার (৩ মে) বিকালে এ তথ্য জানান।

চেয়ারম্যান জানান, আগামী ৬ মে সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডের বোর্ডের চেয়ারম্যানরা। সেখানে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

রেওয়াজ অনুযায়ী প্রতিবার ফল ঘোষণার দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এবার শিক্ষামন্ত্রীর হাতে ফল তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে শেষ ৫ মার্চ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ।

কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৮ ফেব্রুয়ারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৬ মে

আপডেট টাইম : ১০:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯